Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফটিকছড়িতে বিদ্যুৎস্পর্শে ২ কৃষকের মৃত্যু

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

ফটিকছড়িতে বিদ্যুৎস্পর্শে ২ কৃষকের মৃত্যু

ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাদার্শাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের মিরেরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হাশেম (৫০) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাশেম ও মো. ইউনুসসহ চারজন কৃষক বিলে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় পানিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত হলে আবুল হাশেম ও ইউনুস বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

নিহত আবুল হাশেমের ছেলে জুনায়েদ বলেন, আমার বাবা ও অন্যরা জমিতে ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ পানিতে থাকা একটি তারে বিদ্যুৎ চলে আসে। এতে আমার বাবা ও অপর একজন বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, ভূজপুর থানা ও ফটিকছড়ি থানাকে জানানোর পরও কেউ তাদের উদ্ধার করতে আসেনি। দীর্ঘ সময় তারা জমিতেই পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। 

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাস্থলটি ফটিকছড়ি থানার আওতাভুক্ত হওয়ায় আমাদের পক্ষ থেকে কোনো টিম সেখানে যায়নি।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, অভিযোগ সঠিক নয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বিষয়টি এখনো শুনিনি। খোঁজখবর নিয়ে পরে জানাচ্ছি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম