Logo
Logo
×
   

সারাদেশ

পাবনায় ‘ন্যায়ের পক্ষে আপসহীন নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে: কবি লতিফুল ইসলাম শিবলী

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:০০ এএম

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে: কবি লতিফুল ইসলাম শিবলী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলী। ছবি: যুগান্তর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলী বলেছেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি ন্যায়, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তার সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। 

তিনি বলেন, চব্বিশ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রেরণা ছিলেন নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, ন্যায়বোধ ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কিন্ত বিগত দিনে নজরুলকে সংকুচিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকার এবছরকে নজরুল বর্ষ ঘোষণা করে সর্বস্তরে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে। 

মঙ্গলবার (২৮ জুলাই) পাবনায় ‘ন্যায়ের পক্ষে আপোষহীন নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী পরিচালক এসব কথা বলেন। 

জেলা পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান বিকাল ৪টায় শুরু হয়ে রাত পৌণে ৮টা পর্যন্ত চলে।

পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি মহিলা কলেজের অধ্যাপক আখতার জামান। 

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। 

অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফকরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে নজরুলের কালজয়ী গান, আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম