Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‎সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

Advertisement

Icon

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ এএম

‎সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

Advertisement

‎‎বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বুধবার থেকে সিদ্ধিরগঞ্জে শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভার আয়োজন করেছে পূবালী ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখা। ‎ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং ‘বাংলা কিউআর’-এর সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

‎‎কর্মসূচির উদ্বোধনী দিনে সিদ্ধিরগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যলয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যলয়ের সহকারী ব্যবস্থাপক সোনিয়া জাহান।

‎‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবু মার্কেট শাখার মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, টানবাজার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান ভুইয়া, ফতুল্লা শাখার ব্যবস্থাপক লায়লা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন উক্ত শাখার অপারেশন ম্যানেজার গাজী মো. শহীদুল আলম।

‎‎প্রধান অতিথির বক্তব্যে মো. সালাউদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একক কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...

সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান

সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ ৭০ নারী শ্রমিক

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ ৭০ নারী শ্রমিক

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম