সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান
Advertisement
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ করা হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় তিনি বলেন, যখনই বাংলাদেশের গণতন্ত্র আমাদের হাতছাড়া হয়, তখনই মানুষ বিএনপির ছায়ায় ঐক্যবদ্ধ নেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, তবু স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে কখনো আপস করেননি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ফ্যাসিস্টদের অবস্থা একদিন এমন হবে যে, তারা দেশে থাকতে পারবে না। তারা পালিয়ে যাবে। আজ ঠিক তাই হয়েছে। তার কথা প্রমাণিত হয়েছে।
জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা ইকবাল হোসেন, ছাত্র দল নেতা মেহেদী ফারহানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
