Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ দ‌ক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক (২৭) বছর বয়সি এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে লাশ ভাসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভিকটিমের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। পরবর্তীতে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তবে ভিকটিমের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা প্রশ্ন করা হলে এই কর্মকর্তা বলে, না আমরা ভিকটিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি এবং ধারণা করা যাচ্ছে ২-১ দিনের মধ্যে মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাবার পরই বলা সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...

সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান

সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ ৭০ নারী শ্রমিক

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ ৭০ নারী শ্রমিক

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম