Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

গুলিবিদ্ধ মো. সোহাগ ওরফে সোহেল। ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাট রসুল পুরে বাড়িতে ঢুকে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মো. সোহাগ ওরফে সোহেল (৩৫) নামে ওই যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা রাত ৮ টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি ওই গ্রামের চৌকিদার বাড়ির মাহফুজ মিয়ার ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই চার বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরেন সোহেল। বুধবার দুপুরে পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে পথরোধ করে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রোববার সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতাকর্মী  আলম ও ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে সোহেলকে বাড়িতে ঢুকে গুলি করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, গোপালপুর ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজনীতি না করলে বসবাস করা কঠিন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবদল নেতা সোহেলকে বাড়িতে গুলি করে প্রকাশ্য উল্লাস করতে করতে চলে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নন। এটা বিএনপির নিজেকে দ্বন্দ্ব।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, লাইট গানের ছররা গুলিতে একজন আহত হয়েছেন। আঘাত তেমন গুরুতর নয়। রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

এক ইলিশের দাম ১০ হাজার টাকা

এক ইলিশের দাম ১০ হাজার টাকা

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

ছেলেকে হত্যার পর লাশ ধানখেতের পাশে রেখে আসেন বাবা নিজেই

ছেলেকে হত্যার পর লাশ ধানখেতের পাশে রেখে আসেন বাবা নিজেই

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম