Logo
Logo
×
   

সারাদেশ

ছাত্রদল নেত্রীর পর্নোগ্রাফি মামলায় নেতা ও সাংবাদিক গ্রেফতার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

ছাত্রদল নেত্রীর পর্নোগ্রাফি মামলায় নেতা ও সাংবাদিক গ্রেফতার

রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এবং ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। ফাইল ছবি

ছাত্রদলের এক কেন্দ্রীয় নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় রাঙামাটি থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এবং ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, সম্প্রতি তাকে নিয়ে আপত্তিকর ও বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল করার অভিযোগে ঢাকার শাহবাগ থানায় মামলা দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। এরপর মঙ্গলবার সাইবার ক্রাইম টিমের সহায়তায় ডিবির সদস্যরা রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে প্রথমে আলী আকবর সুমনকে গ্রেফতার করে। পরবর্তীতে সুমনের কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।

ডিএমপি সাইবার ক্রাইম টিম সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে ওই নারীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল নেত্রীর দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে গেছে। তবে এ বিষয়ে রাঙামাটি পুলিশকে এর চেয়ে বেশি কিছুই জানানো হয়নি। আমরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা  করছি। 

এদিকে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। 

এ বিষয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .