Logo
Logo
×
   

সারাদেশ

নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আব্দুল কাদের। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে নাচোল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, থানা-পুলিশের একটি পূর্ববর্তী মামলা এবং শোক দিবসকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .