Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৫

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৫

গ্রেফতার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার। ছবি: যুগান্তর

Advertisement

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাতে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা এ খবর নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, গত ৫ আগস্ট শৈলকুপায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি। 

ওসি আরও জানান, একই মামলায় অপর চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

শৈলকুপা সার্কেল এএসপি আক্তারুজ্জামান বলেন, গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন উপজেলার দূরসর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদসা আলমগীর, ভাটপাড়া গ্রামের আজিজুল ইসলাম, মাধবপুর গ্রামের হাসিবুল ইসলাম ও সারুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ডিসেম্বরের আগেই ব্লু-প্রিন্ট আওতায় গ্রেফতার...

ডিসেম্বরের আগেই ব্লু-প্রিন্ট আওতায় গ্রেফতার...

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম