Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

মুফতি মশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহে ওই এক হালি কমলা নিলামে তোলা হয়।

Advertisement

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এ নিলামে প্রবাসীদের অংশগ্রহণে ফলগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তার বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি বা চারটি কমলা নিলামে তোলা হয়। নিলাম কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। পরে প্রবাসীদের মধ্যে দরদাম বাড়তে থাকলে একপর্যায়ে দাম ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

ক্রেতার ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন। 

তারা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসার তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

আরও পড়ুন

চলন্ত বাসে সন্তান প্রসব

চলন্ত বাসে সন্তান প্রসব

সাভারে বাসে আগুন

সাভারে বাসে আগুন

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম