Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ

Advertisement

মৌলভীবাজারের বড়লেখায় প্রায় তিন বছর ধরে বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে এক কলেজছাত্রীর পরিবারকে অবরুদ্ধ রাখার অপরাধে পাঁচ আসামির প্রত্যেককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির করা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার (সিআর-২২৭/২০২৪) রায়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর বিকালেই আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের বাসিন্দা আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন ও নাজিম উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা প্রায় ১০০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। ভুক্তভোগীদের পক্ষে আদালতে মামলা করেন ওই কলেজছাত্রী। আদালতের নির্দেশে বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১২ ধারায় প্রত্যেক আসামিকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

দেশজুড়ে কদর বাড়ছে জুড়ীর বাতাবি লেবুর, বিদেশে রপ্তানির পরিকল্পনা

দেশজুড়ে কদর বাড়ছে জুড়ীর বাতাবি লেবুর, বিদেশে রপ্তানির পরিকল্পনা

আরও পড়ুন

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম