Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

ভোররাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাখায় এ ঘটনা ঘটে।

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন কার্যালয়ে কর্তব্যরত নাইট গার্ড ইদ্রিস আলী। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাখায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি সারাদিন ধামাচাপা থাকার পর সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকসহ কয়েকজনের ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।

১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখার বারান্দার ভেতরে মেঝেতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের কিছু অংশ বারান্দার বাইরের দিকেও জ্বলছিল।

এ বিষয়ে দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, কার্যালয়ের সামনে কে বা কারা শুকনো কাগজ দিয়ে আগুন দেয়। বিষয়টি টের পেয়ে তাদের নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি অফিসের বারান্দার বাইরে লোহার কেচি গেটের সামনে ঘটে।

এতে কার্যালয়ের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা সতর্ক থাকতে এবং আপাতত কোনো আইনি পদক্ষেপ না নিতে বলেছেন। বৃহস্পতিবার সারাদিন শাখার কার্যক্রম স্বাভাবিক ছিল।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে কিছু জানা নেই। কেউ আমাদের কোনো তথ্য জানাননি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঘটনা শোনার পর বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু সেখানে আগুনের কোনো আলামত পাইনি। ব্যাংকের পক্ষ থেকেও কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আরও পড়ুন

নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে

নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম