Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি বাসের ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

Advertisement

রংপুর নগরীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবহণ মালিক ও নগরবাসী। গত ২৪ ঘণ্টার ব্যবধানে রংপুর-দিনাজপুর-ঢাকা মহাসড়কের প্রায় ৪০০ মিটারের মধ্যে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি মোকাবিলায় রংপুর মোটর মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহলের ব্যবস্থা করা হয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি বাসের ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত বাসের মালিকদের অভিযোগ, রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে নগরীর মা ও শিশু হাসপাতালের বিপরীতে একটি গ্যারেজে রাখা শাপলা পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্যারেজের মালিক সাজু মিয়া জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য বাসটি সেখানে রাখা হয়েছিল।

গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখে মাস্ক পরিহিত কয়েকজন যুবক গ্যারেজে প্রবেশ করে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসটির মালিক মিঠু মিয়া বলেন, আমার বাসটিতে গানপাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা পরিবহণ মালিকরা সড়কে গাড়ি চালানো বন্ধ রাখতে বাধ্য হব।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিকালে টার্মিনাল রোডসংলগ্ন মৎস্য আড়তের বিপরীতে মালেকের গ্যারেজে পার্কিং করে রাখা হৃদয়-তাহসিন পরিবহণের একটি বাস আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় পুলিশের দাবি, ওয়ার্কশপে মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন থেকে বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে বাস মালিকের দাবি, পরিকল্পিত নাশকতার অংশ হিসেবেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে একটি কোচিংয়ের পার্কিংয়ে থাকা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, প্রাথমিক ধারণা, এসব ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে এবং এতে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ময়মনসিংহে ট্রেনে আগুন

ময়মনসিংহে ট্রেনে আগুন

আরও পড়ুন

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম