Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

বরগুনার আমতলীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকালে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার ১২ জনকে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আরও পড়ুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম