Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

মো. আতিয়ার রহমান হাবু

Advertisement

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

দুপুরে ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম আনোয়ার হোসেন খান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. আতিয়ার রহমান হাবু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে দর্শনা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া আতিয়ার রহমান হাবু কার্যক্রম নিষিদ্ধ দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের বেয়াই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ল হেলমেটধারীরা

মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ল হেলমেটধারীরা

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

আরও পড়ুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম