Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন গহেরপুর সড়কে ব্যারিকেড দিয়ে একই স্থানে পরপর দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৩টার দিকে হিজলগাড়ী-সরোজগঞ্জ সড়কের গহেরপুর কানাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

সশস্ত্র ডাকাত দল দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার ভোর ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার (৫০) তিতুদহ এলাকায় একটি সালিশ বৈঠক শেষে নিজ এলাকায় ফিরছিলেন। পথে দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় পৌঁছলে সড়কে ব্যারিকেড দিয়ে একদল সশস্ত্র ডাকাত তার গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাকে ও গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে মারধর করেন এবং তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেন।

খবর পেয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হন। তবে সেখানে পৌঁছার আগেই একই স্থানে তিনিও ডাকাত দলের কবলে পড়েন। এ সময় তার গাড়িতে থাকা যাত্রীরাও মারধর ও লুটপাটের শিকার হন বলে জানা গেছে।

পরপর দুই দফা ডাকাতির ঘটনায় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুই ঘটনায় লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। এদিকে একই স্থানে পরপর ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তবে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলবাহী ট্রেনে ডাকাতি

তেলবাহী ট্রেনে ডাকাতি

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

পড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, স্কুলশিক্ষক গ্রেফতার

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

আরও পড়ুন

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম