Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Advertisement

বান্দরবানের পর্যটন কেন্দ্র শৈলপ্রপাত ঝরনায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিসকাত (১৫)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছয় সহপাঠী মিলে শৈলপ্রপাত ঝরনায় বেড়াতে যায়। পরে তারা শৈলপ্রপাতের পাশের আরেকটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে ফেরার সময় পাঁচজন ওপরে উঠে এলেও মিসকাতকে আর খুঁজে পাওয়া যায়নি।

অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও তার কোনো খোঁজ মেলেনি।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক কামাল হোসেন বলেন, প্রতিষ্ঠানের ছয়জন শিক্ষার্থী সহপাঠী মিলে সেখানে বেড়াতে গিয়েছিল। পাঁচজন নিরাপদে ফিরলেও একজন নিখোঁজ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী মিসকাতকে খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

পাহাড়ে আগুনে পুড়ল ১৬ বসতঘর

পাহাড়ে আগুনে পুড়ল ১৬ বসতঘর

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

আরও পড়ুন

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম