Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে পাতাকাটা এলাকার একটি পুকুরে আবারও কুমির দেখা গেছে। টানা তিন দিন ধরে গ্রামের ভেতরের একটি বড় পুকুরে কুমিরটিকে ভেসে থাকতে দেখেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম গত রোববার দিনের বেলা পুকুরে কুমিরটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন এলাকাবাসী। এরপর সোমবার ও মঙ্গলবার একই পুকুরে কুমিরটি দেখা যায়। বুধবার দিনভর কুমিরটিকে ক্ষণে ক্ষণে পানিতে ভেসে উঠতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা চালান। পরে বন বিভাগের কর্মীরাও এর অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন। প্রায় দুই মাস আগে বন্দরের তিনগাঁও এলাকায় একটি কুমির দেখা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন জানান, রোববার পাতাকাটা এলাকার পুকুরে কুমির দেখার পর প্রশাসনকে জানানো হয়। টানা কয়েক দিন একই পুকুরে কুমিরটি দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে।

দাসেরগাঁও এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, পাতাকাটা গ্রামের প্রায় তিন কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদ এবং তিন কিলোমিটার পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। সচরাচর এসব নদ-নদীতে কুমির দেখা যায় না। নদী থেকে এত দূরে লোকালয়ের মাঝখানের একটি পুকুরে কুমিরটি কিভাবে এলো, তা নিয়ে গ্রামবাসী হতবাক ও উদ্বিগ্ন।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় পুকুরে কুমির দেখা যাওয়ার খবর পেয়ে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কিছুদিন আগে পাশের তিনগাঁও গ্রামেও একটি কুমির দেখা গিয়েছিল, তবে তখন সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। এটি সেই কুমির কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে এবং সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

আরও পড়ুন

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম