Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

লেগুনায় অগ্নিসংযোগ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের একটি বগি ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনে এবং চাঁনমারী এলাকায় পার্কিং করা লেগুনা দুটিতে আগুন দেওয়া হয়।

চাষাঢ়া রেলস্টেশনের পয়েন্টসম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান জানান, ভোর পৌনে ৬টায় ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে যাত্রী ওঠানোর সময় দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। এতে আগুন ও ধোঁয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীদের সহযোগিতায় স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপক পাউডার ব্যবহার করে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পান। স্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

অপরদিকে ভোর ৫টায় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে চাঁনমারী এলাকায় মাজারের কাছে পার্কিং করা দুটি লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

আরও পড়ুন

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম