Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

Icon

যুগান্তর প্রতিবেদন ও ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

Advertisement

নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে লিজ নেওয়া জমিতে নির্মাণাধীন মার্কেটের দোকানের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের আহ্বায়ক ফেরদাউসুর রহমান। হামলাকারীরা তার পরনের পাজামা-পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফেরদাউসুর রহমান বলেন, জামতলা এলাকায় সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন আট শতাংশ জমি তিনি এক বছরের জন্য লিজ নিয়ে সেখানে একটি মার্কেট নির্মাণ করছেন। মার্কেটে ২২টি দোকান ও একটি ইসলামী পাঠাগার তৈরি করা হবে। 

জমিটি লিজ নেওয়ার পর মহানগর ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব, তার অনুসারী সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক, ছাত্রদল নেতা মিলন ও তোফায়েল মার্কেটের অংশীদারত্ব দাবি করেন। পাশাপাশি তার ব্যক্তিগত একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার জেরে মার্কেটের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে তিনি ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীবের সঙ্গে যোগাযোগ করে চলছিলেন। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ছাত্রদল নেতা অনিক তাকে ফোন করে জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে কথা আছে বলে ডেকে নেন।

ঘটনাস্থলে গেলে ২০-২৫ জন মিলে তাকে মারধর করেন এবং তার পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। বিষয়টি তিনি তাদের দলের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।

এদিকে ঘটনাটি সম্পর্কে জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী বলেন, শরিক জোটের সঙ্গে তারা কোনো ঝামেলা চাই না। তাই থানায় পুলিশি অভিযোগ না করে বিএনপি নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।

অভিযুক্ত ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব বলেন, ফেরদাউসুর রহমান জমিটি লিজ নেওয়ার পর জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ তাকে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেছেন। প্রথমে তিনি মার্কেটের অংশীদারত্ব দিতে রাজি হলেও পরে টালবাহানা করায় ছেলেরা ওই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বিএনপির এক এমপির পদত্যাগ

বিএনপির এক এমপির পদত্যাগ

আরও পড়ুন

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম