Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

Advertisement

কুমিল্লার দাউদকান্দিতে নিজ দলের এক নেতাকে হত্যাচেষ্টার মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তারা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই নেতা হলেন দাউদকান্দির ১৪ নম্বর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান ও ইউনিয়ন শ্রমিক দলনেতা মো. সোহেল মিয়া।

আদালত সূত্র জানায়, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। 

এ ঘটনায় ২০২৫ সালের ৪ জুলাই দাউদকান্দি মডেল থানায় মামলা করেন তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

মামলার ১ ও ২ নম্বর আসামি মিজানুর রহমান প্রধান ও সোহেল মিয়া ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তবে নির্ধারিত সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি) বলেন, আসামিরা নিজ দলের নেতাকে হত্যার চেষ্টা করেছেন। একজন সাবেক জনপ্রতিনিধিকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় গুরুতর অভিযোগ এবং হাইকোর্টের আদেশ অমান্য করার বিষয়টি আদালতের নজরে আনা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

বিএনপির এক এমপির পদত্যাগ

বিএনপির এক এমপির পদত্যাগ

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

‘এক নয়ন আতঙ্কেই অস্থির আওয়ামী লীগ'

‘এক নয়ন আতঙ্কেই অস্থির আওয়ামী লীগ'

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম