Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

শিশুটিকে সঙ্গে নিয়ে কয়েকটি স্থানে অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

Advertisement

অপহরণের তিন ঘণ্টা পর কৌশলে অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে ফিরে এসেছে চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সি শিক্ষার্থী তাহামিদ জামান। অপহরণের সময় স্প্রে বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে রুমাল দিয়ে মুখ চেপে তাকে অচেতন করা হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার। 

ফিরে এসে শিশুটি দাবি করেছে, তাকে একটি টিনের ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে আরও অনেক শিশুকে বন্দি অবস্থায় দেখেছে সে। ঘরের ভেতরে কয়েকটি শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে এবং এক জায়গায় স্তূপ করে রাখা স্কুলব্যাগ, রক্তের দাগ ও ছুরি-কাঁচিও দেখেছে বলে পরিবারের সদস্যদের জানিয়েছে তাহামিদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শিশুটিকে সঙ্গে নিয়ে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে অভিযান চালায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তবে অভিযানে কোনো আলামত পাওয়া যায়নি।

গত ১৫ নভেম্বর রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া র‌্যাব গলির মুখ থেকে তাহামিদকে অপহরণ করা হয়। সে শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে এবং কুষ্টিয়া লরিয়েটস স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির চাচি শান্তা সাজিয়া জাহান ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি হাইয়েস গাড়ি তাহামিদের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নেমে স্প্রে বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে রুমাল দিয়ে তার মুখ চেপে ধরেন। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে গাড়িতে তুলে হাটশ হরিপুর ব্রিজসংলগ্ন একটি বস্তির টিনের ঘরে নিয়ে আটকে রাখা হয়।

শান্তা সাজিয়া আরও জানান, কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তাহামিদ কৌশলে টিনের বেড়ার একটি ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা গড়াই নদীর পাড়ের একটি চায়ের দোকানের কাছ থেকে তাকে উদ্ধার করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

শিশুটির চাচির দাবি, ওই ঘরে আরও অনেক শিশু ছিল। তাদের কয়েকজন একটি পাটির ওপর অচেতন অবস্থায় পড়ে ছিল। ঘরের এক জায়গায় অনেকগুলো স্কুলব্যাগ স্তূপ করে রাখা ছিল। এ ছাড়া সেখানে রক্তের দাগ এবং ছুরি-কাঁচিও দেখেছে বলে জানিয়েছে তাহামিদ।

এ ঘটনায় শিশুটির বাবা মতিউর রহমান কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ছেলেকে হাটশ হরিপুর আদ-দ্বীন হাসপাতালের পাশের রাস্তা দিয়ে একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে কক্ষে আটকে রাখা হয়েছিল। জ্ঞান ফেরার পর কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে সে। পরে হাটশ হরিপুর ব্রিজ দিয়ে যাওয়ার সময় বাবা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। ছেলের বর্ণনা অনুযায়ী, ওই বাড়িতে বিভিন্ন ধরনের স্কুলব্যাগ ও রক্তমাখা ছুরি ছিল। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে সঙ্গে নিয়ে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। স্প্রে বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে তাকে অচেতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

ছোট শিশু, বড় সম্ভাবনা: শুধু বেঁচে থাকা নয়, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ

ছোট শিশু, বড় সম্ভাবনা: শুধু বেঁচে থাকা নয়, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম