Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

Advertisement

টানা পাঁচ ঘণ্টা অবরোধের পর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে এ অবরোধ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে। 

মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এর আগে দেড় শতাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, অন্যদিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ঢাকা বাইপাস মহাসড়কের ট্রুল প্লাজার সামনে ‘জয় বাংলা’ স্লোগান এবং শ্রীপুরের রেম অ্যাপারেলস কারখানায় বহিরাগতদের হামলার প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধের ঘটনা সন্দেহজনক। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে মনে হচ্ছে। মুখে মাস্ক ও হাতে লাঠি নিয়ে যেসব উত্তেজিত নারীকে দেখা গেছে, তারা কারা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার মতে, প্রকৃত শ্রমিক কখনো নিজের কর্মস্থলে হামলা করতে পারেন না।

শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার পর্যন্ত গাজীপুরে ৩০টি কারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সহিংসতা ও নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন আনসার, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন বাহিনীর ২৬ প্লাটুন সদস্য এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাঘেরবাজার ও ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। দুপুরের পর ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা

টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা

আরও পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী গ্রেফতার

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী গ্রেফতার

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম