ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
নিহত ওমর সানি।
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে একটি ইটভাটা থেকে তুলে নিয়ে ওমর সানি (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার লাশ পাশের গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে একটি পরিত্যক্ত ইটভাটার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর সানি ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে কাজৈর গ্রামের ফায়েজ আলীর ছেলে কাদির মিয়ার সঙ্গে ওমর সানির বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার বিকালে সানি কাজৈর গ্রামের একটি ইটভাটার সামনে অবস্থান করলে ভাটার মালিকের ভাই কাদির মিয়া দলবল নিয়ে তার ওপর হামলা চালান।
পরে তাকে রশি দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে লাশ গুম করার উদ্দেশ্যে পাশের গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে একটি পরিত্যক্ত ইটভাটার সামনে ফেলে যায় হামলাকারীরা।
পরে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কাদির পলাতক রয়েছেন।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্বজনরা পলাশ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

