Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

প্রতীকী ছবি

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরশহরের কাকনহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মা খুন হয়েছেন।

নিহত মনোয়ারা বেগম (৬৫) কাকনহাটি গ্রামের মৃত শহিদ উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (১৭  নভেম্বর) ভোর ৫টার দিকে নিহতের ছোট ছেলে আল আমিন, তাজুল ইসলাম ও মেয়ে শাহানারা বেগম চায়না তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে বিরোধ চলে আসছিল। এসব নিয়ে ভাই কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে মাকে মারধর করে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি মামাকে জানানো হয়। তিনি এসে তাদের উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে যান।   

জানা যায়, মারধরের শিকার হয়ে অসুস্থ মনোয়ারা বেগমকে রাত ১২টার দিকে স্বজনরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। ভোর ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এ ঘটনার পর থেকে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন।

নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না যুগান্তরকে জানান, তার বাবার মৃত্যুর আগে তাকে পাঁচ কাঠা জমি (৫০ শতক) এবং তার মাকে তিন কাঠা (৩০ শতক) জমি সাব-কবলা দলিলমূলে লিখে দেওয়ায় ভাই কামরুল হাসানের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই ভাই কামরুল তার মাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন শাহানারা।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জে পুড়িয়ে চট্টগ্রামে পিটিয়ে হত্যা

পরকীয়া ও চোর সন্দেহ কেরানীগঞ্জে পুড়িয়ে চট্টগ্রামে পিটিয়ে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম