Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মীর হোসেন (৬৩) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে বক্তারপুর গ্রামের মুন্সী চকিদার বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল। খেলা চলাকালে ওই বাড়ির ফয়সালের মা রওশন আরা বেগমের গায়ে বল পড়ে। এ নিয়ে মীর হোসেনের নাতি হাবিবুরের সঙ্গে রওশন আরা বেগমের কথা কাটাকাটি হয়। এ সময় হাবিবুরের দাদা এগিয়ে এলে রওশন আরা বেগমের ছেলে ফয়সালসহ কয়েকজন লাঠি দিয়ে মীর হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে।

এ সময় মীর হোসেনকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে মীর হোসেনের লাশ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মীর হোসেনের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামি করে ছয়-সাতজনের নাম উল্লেখ করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি আলা উদ্দিন ও বারেককে গ্রেফতার করেছে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, মীর হোসেনের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং গ্রেফতারদের শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেরানীগঞ্জে পুড়িয়ে চট্টগ্রামে পিটিয়ে হত্যা

পরকীয়া ও চোর সন্দেহ কেরানীগঞ্জে পুড়িয়ে চট্টগ্রামে পিটিয়ে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

সিসিটিভি ক্যামেরা ভেঙে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

সিসিটিভি ক্যামেরা ভেঙে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

আরও পড়ুন

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম