Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Advertisement

নগর দুর্যোগ মোকাবিলায় সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। এ কার্যক্রমে ১৮ বছর বা তার বেশি বয়সি যেকোনো আগ্রহী ব্যক্তি নির্ধারিত ফরমের কিউআর কোড স্ক্যান করে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবেন।

দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক কার্যক্রম-সংশ্লিষ্ট এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কার্যকর স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আগ্রহীদের নিবন্ধনের জন্য একটি নির্ধারিত ফরম সরবরাহ করা হয়, যেখানে থাকা কিউআর কোড স্ক্যান করে অনলাইনে নিবন্ধন করা যাবে। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্বতঃস্ফূর্ত নাগরিক অংশগ্রহণ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সভায় অংশগ্রহণকারীরা নগর এলাকার দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা

টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

আরও পড়ুন

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম