Logo
Logo
×

Advertisement

রাজধানী

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।  

এদিকে, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ২৬টি কারখানা বন্ধ এবং আজকের জন্য ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

এদিকে, সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও কর্মজীবী মানুষ। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে মামুন হোসাইন নামে কালবেলার সাংবাদিক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।   

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের অবরোধের কারণে শিল্পাঞ্চল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ ৩০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২৬টি কারখানা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

ফের উত্তপ্ত মিরপুর, মুখোমুখি পোশাকশ্রমিক-পুলিশ

ফের উত্তপ্ত মিরপুর, মুখোমুখি পোশাকশ্রমিক-পুলিশ

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

আরও পড়ুন

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেফতার

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের দাবি, আমরণ অনশনের হুমকি

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের দাবি, আমরণ অনশনের হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম