Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেফতার

Advertisement

রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মশাল মিছিল আয়োজন এবং ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করেছে পুলিশ। এসব সরঞ্জাম মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩

ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

আরও পড়ুন

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেফতার

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের দাবি, আমরণ অনশনের হুমকি

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের দাবি, আমরণ অনশনের হুমকি

ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩

ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম