Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: যুগান্তর

Advertisement

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ নম্বরে ও মিরপুর ১৩ নম্বরে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।     

এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বর ও মিরপুর-১ নম্বরের দিকে চলে যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে দিনভর শ্রমিক আন্দোলন, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে দিনভর শ্রমিক আন্দোলন, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম