Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আব্দুল আলীম। ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, কালিয়াকৈরের চন্দ্রা ও সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, অভিযোগ রয়েছে, তাদের কেউ কেউ শ্রমিকের ছদ্মবেশে ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এসব কর্মকাণ্ডে আব্দুল আলীমের সম্পৃক্ততা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার গার্মেন্টস শ্রমিকের পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার, মামলা ৩৯

২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার, মামলা ৩৯

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী নাশকতা: মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

আওয়ামী নাশকতা: মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম