Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

ফাইল ছবি

Advertisement

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ট্রেন্ট সুজ পোশাক কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলায় আহত শ্রমিক সেলিম ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনার পর আশুলিয়া অঞ্চলের ২৭টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি রনজিত বিশ্বাসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত সেলিমের সঙ্গে একই কারখানার আরও দুই শ্রমিক রাকিব ও লিমন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মো. সেলিম ইসলাম (৩১) আশুলিয়ার ট্রেন্ট সুজ কারখানার সুইং সেকশনের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জানান, গত ৪ নভেম্বর দুপুর ১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ (ফরচুন জিপার) কারখানায় হামলার ঘটনা ঘটে। মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে হামলা চালালে সেলিম, রাকিব ও লিমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে সেলিমের অবস্থা গুরুতর হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ৫ নভেম্বর সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষে প্রিন্স সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলার এজাহারে রনজিত বিশ্বাসসহ অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পরে মামলার তদন্তে এজাহারনামীয় আসামি রনজিত বিশ্বাসসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুইয়ার দেওয়া তথ্য অনুযায়ী, সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার আশুলিয়া অঞ্চলে আরও ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ওই অঞ্চলে মোট ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩টি কারখানায় সাধারণ ছুটি এবং একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ১৩টি কারখানায় সোমবারের জন্য কাজ বন্ধ রাখা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শতাধিক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে

পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

আশুলিয়ায় ২৭ কারখানায় ছুটি

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

৫৫ বছর ধরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন গ্রাম

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম