Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম, প্রেমিকের সঙ্গেই হলো সেই কিশোরীর বিয়ে

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম,  প্রেমিকের সঙ্গেই হলো সেই কিশোরীর বিয়ে

ফাইল ছবি

Advertisement

বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই কিশোরীকে বিয়ে করেছেন তার প্রেমিক ও মামাতো ভাই আবুল খায়ের। একই সঙ্গে নবজাতক সন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে গত বুধবার বিকালে ওই কিশোরীকে তালাকপত্র পাঠিয়ে বিদায় করেন তার স্বামী মিরাজ হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ব্যবসায়ী আলী আহাম্মদ পেদার বাড়িতে তালাকপত্র পাঠান তিনি।

রোববার রাতে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে কিশোরী ও আবুল খায়েরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই কিশোরীর মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার এবং আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা ও ভাই আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন।

জানা গেছে, উপজেলার চরলক্ষ্মী আখনবাজার গ্রামের দিনমজুর রফিক সিকদারের মেয়ের (১৮) সঙ্গে চরকাছিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজের (২৫) বিয়ে হয় ২০২৬ সালের ১৭ জুন। বিয়ের আগে ওই কিশোরী চরবংশী এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত।

বিয়ের প্রায় পাঁচ মাস ১৩ দিন পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই কিশোরী। নবজাতকের নাম রাখা হয়েছে মাহমুদা আক্তার মাহি। বিয়ের সময়কাল ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে ওই কিশোরী বলেন, ‘আমার দুঃখ-কষ্টের সময় যুগান্তরের সাংবাদিক আমার পাশে থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি খুশি। এখন আমার ও নবজাতকের সব খরচ বহন করবে আবুল খায়ের। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে আমাকে তার বাড়িতে তুলে নেবে।’

আবুল খায়ের বলেন, ‘আমি ভুল করেছি; সবার কাছে ক্ষমা চাই। আমার সন্তান ও স্ত্রীকে গ্রহণ করলাম। কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে তাকে আমার বাড়িতে তুলে নেব।

এদিকে  মিরাজ বলেন, আমাদের বিয়ের বয়স পাঁচ মাস ১৩ দিন। স্ত্রীর গর্ভে নয় মাসের সন্তান কীভাবে এলো? খোঁজ নিয়ে জানতে পারি, তার মামাতো ভাই আবুল খায়ের এ কাজ করেছে। আমি তালাকপত্র পাঠিয়ে স্ত্রীকে বিদায় করে দিয়েছি।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী জানান, বিয়ের পাঁচ মাসের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় ওই কিশোরীর পরিবার ও আবুল খায়েরের পরিবারকে নিয়ে রাত ১টার দিকে তার বাড়িতে বিয়ে পড়িয়েছেন। এখন আর কোনো ঝামেলা নেই। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ

দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

আরও পড়ুন

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম, প্রেমিকের সঙ্গেই হলো সেই কিশোরীর বিয়ে

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম,  প্রেমিকের সঙ্গেই হলো সেই কিশোরীর বিয়ে

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক সরফরাজ

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক সরফরাজ

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম