প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ে নিয়ে পুরুষের দ্বিধা ও ভয়ের কারণ একাধিক। কারণ পুরুষের বিয়ে করতে ভয় পাওয়ার পেছনে মূলত আর্থিক চাপ, পারিবারিক ও সামাজিক দায়িত্বের বোঝা, স্বাধীনতা হারানোর শঙ্কা এবং সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় ভীষণভাবে কাজ করে। মনস্তাত্ত্বিক ভাষায়, বিয়ের এই তীব্র ভীতিকে গ্যামোফোবিয়া বা কমিটমেন্ট ফোবিয়া বলা হয়।
আর্থিক অনিশ্চয়তা আর খরচের ভয় এটিও অন্যতম কারণ। কারণ বিয়ের অনুষ্ঠান, সংসারের নিয়মিত খরচ এবং ভবিষ্যতে সন্তানের পড়াশোনাসহ নানা ব্যয়ের কথা ভেবে অনেক পুরুষ বিয়ে করতে ভয় পান।
আবার নিজের ক্যারিয়ার পুরোপুরি গুছিয়ে নেওয়ার আগে তারা এই বিশাল দায়িত্ব নিতে চান না। এ ছাড়া অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হলে সম্পত্তি ভাগাভাগি বা ভরণপোষণের আইনি ও আর্থিক জটিলতায় পড়ার শঙ্কা পুরুষকে বিয়ের প্রতি নিরুৎসাহিত করে থাকে।
আর বিয়ে মানে শুধু দুজন মানুষের গলায় গলায় জড়িয়ে ধরে থাকা সম্পর্ক নয়, এর সঙ্গে যুক্ত হয় দুই পরিবার, ভিন্ন সংস্কৃতি, মূল্যবোধ ও জীবনযাপনের ধরন। আবার নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দুই পরিবারের প্রত্যাশা পূরণ করাও অনেকের কাছে চ্যালেঞ্জ মনে হয়। এ ক্ষেত্রে বিয়ের আগে সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা আর প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
বিয়ে নিয়ে ভয় বা দ্বিধা অস্বাভাবিক কিছু নয়। তবে পারস্পরিক বিশ্বাস, দায়িত্ব ভাগাভাগি, আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে দাম্পত্য জীবন অনেক বেশি সুন্দর এবং স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে।
বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস আর দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে দুটি মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করে থাকেন। এর মাধ্যমে গড়ে ওঠে পরিবার, তৈরি হয় ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি এবং সামাজিক বন্ধন। তবে বর্তমান সময়ে বিয়ে নিয়ে তরুণদের মধ্যে, বিশেষ করে পুরুষদের একাংশের মাঝে অনীহা দিন দিন বেড়েই চলেছে।
তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরও বিয়ের সিদ্ধান্ত নিতে ভয় পান কিংবা দ্বিধায় ভোগেন। আর তার মূলে রয়েছে— নানা সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ।
চলুন জেনে নেওয়া যাক, কেন বিয়ে নিয়ে পুরুষের এত অনীহা—
পারিবারিক দায়িত্ব
পারিবারিক দায়িত্ব সামলানোর দুশ্চিন্তা ভর করে থাকে পুরুষের মধ্যে। বিয়ের পর একজন পুরুষকে স্বামী হিসেবে নতুন দায়িত্ব পালনের পাশাপাশি বাবা-মায়ের প্রতিও দায়িত্বশীল থাকতে হয়। এ দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন কিনা, তা নিয়ে অনেকের মনে সংশয় তৈরি হয়। যদিও বিয়ের আগে জীবনসঙ্গীর সঙ্গে দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করলে এ ধরনের উদ্বেগ অনেকটাই কমানো সম্ভব।
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনিশ্চয়তা
বিয়ের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনিশ্চয়তা রয়েছে। সে কারণে অর্থনৈতিক বিষয়টি বড় ভূমিকা রাখে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান সংকট, বেকারত্ব এবং আয়ের অনিশ্চয়তা অনেক পুরুষকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ফেলে দেয়। সংসারের খরচ, সঙ্গীর চাহিদা এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আগে আর্থিকভাবে পুরোপুরি স্থিতিশীল হতে চান অনেকেই। সঙ্গীর সঙ্গে আয়-ব্যয়, বাজেট ও আর্থিক দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা করলে এই চাপ অনেকটাই সামলানো সম্ভব।
ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে ফেলার ভয়
অনেক পুরুষের ধারণা, বিয়ের পর আর নিজের স্বাধীনতা থাকে না। নিজের মতো করে জীবনযাপনের সুযোগ কমে যায়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ব্যক্তিগত শখ পূরণ কিংবা বাইরে যাওয়ার মতো অভ্যাসে বাধা আসতে পারে বলে মনে করেন। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে ব্যক্তিগত স্বাধীনতা ও নিজস্ব পরিসরের গুরুত্ব রয়েছে। পারস্পরিক বোঝাপড়া ও সীমারেখা বজায় রাখতে পারলে সংসার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হবে।
মতের অমিল ও দাম্পত্য কলহ
দুটি ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষের চিন্তাভাবনা ভিন্ন। অভ্যাস ও পছন্দ ভিন্ন। চালচলন আলাদা। পরিবেশের ভারসাম্য একরকম হওয়াও স্বাভাবিক নয়, অস্বাভাবিকই বটে। ফলে বিয়ের পর মতের অমিল কিংবা ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ তৈরি হতে পারে।
এসব পরিস্থিতি কীভাবে সামলাবেন, তা নিয়েও অনেক পুরুষের মধ্যে ভয় কাজ করে থাকে। যদিও এসব বিষয় পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
স্ত্রী এবং বাবা-মায়ের মধ্যে ভারসাম্যের চাপ
বিয়ে হলে অনেক পুরুষ মনে করেন, বিয়ের পর আর বাবা-মায়ের সঙ্গে এক সংসারে থাকতে পারবেন না। জীবনসঙ্গী ও নিজের পরিবারের প্রত্যাশার মধ্যে সমন্বয় করা কঠিন। বিশেষ করে পারিবারিক মতবিরোধ দেখা দিলে দুই পক্ষের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা তাদের উদ্বিগ্ন করে তোলে। এ ধরনের পরিস্থিতিতে কাউকে অবহেলা না করে নিরপেক্ষতা, ন্যায়সংগত আচরণ এবং পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

