Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

ফাইল ছবি

Advertisement

ইসলামে তালাক হলো স্বামী-স্ত্রীর মধ্যকার বৈধ বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার একটি প্রক্রিয়া। শরিয়তে তালাকের অনুমতি থাকলেও এটি অত্যন্ত অপছন্দনীয়। তবে স্ত্রী তালাকের নোটিশে ‘আমি বিবাহবিচ্ছেদ চাই’ লিখে চেয়ারম্যানের কাছে পাঠালে তাৎক্ষণিকভাবে তালাক কার্যকর হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এমনই এক প্রশ্নের উত্তরে ঢাকা উত্তরার জামিয়া ইমাম বুখারীর মুফতি ও মুহাদ্দিস সাইদুজ্জামান কাসেমি জানিয়েছেন, শুধু স্ত্রী উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহবিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠালেই স্বয়ংক্রিয়ভাবে তালাক সংঘটিত হবে না। এ ক্ষেত্রে কাবিননামার ১৮ নম্বর ঘরে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে কি না, নোটিশে কী ভাষা ব্যবহার করা হয়েছে এবং নোটিশটি চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছেছে কি না, সেসব বিষয় বিবেচনায় নিতে হবে।

প্রশ্নকারী জানতে চান, তার স্ত্রী উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহবিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠিয়েছেন। তবে স্বামী তাতে স্বাক্ষর করেননি। নোটিশ ফেরত এসেছে এবং আদালতেও কোনো মামলা হয়নি। এ অবস্থায় কাবিননামার ১৮ নম্বর ঘরে তালাকের ক্ষমতা দেওয়া থাকলে বা না থাকলে তালাক কার্যকর হবে কি না এবং স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন কি না।

এর জবাবে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, প্রশ্নে বর্ণিত অবস্থায় শুধু স্ত্রী উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহবিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠিয়েছেন বলে স্বয়ংক্রিয়ভাবে তালাক সংঘটিত হবে না।

তিনি বলেন, কাবিননামার ১৮ নম্বর ধারায় স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণ না করে থাকেন, তাহলে স্ত্রী নিজে একতরফাভাবে তালাক কার্যকর করতে পারবেন না। এ ক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদ চাইলে স্বামীর সম্মতিতে খুলা বা অন্য কোনো শরয়ি পদ্ধতিতে বিবাহবিচ্ছেদ করতে হবে। অথবা আইনানুগভাবে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের আবেদন করতে হবে।

মুফতি সাইদুজ্জামান কাসেমির মতে, শুধু উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহবিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠানো এবং স্বামী তাতে সম্মতি না দিলে শরিয়তের দৃষ্টিতে তালাক সংঘটিত হবে না।

অন্যদিকে, কাবিননামার ১৮ নম্বর ঘরে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা (تفويض الطلاق) অর্পণ করে থাকেন, তাহলে স্ত্রী সেই ক্ষমতা প্রয়োগ করে এবং অর্পিত শর্তের ভিত্তিতে নিজের ওপর তালাক গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে স্বামীর নতুন করে সম্মতি বা স্বাক্ষরের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, এসব শর্ত পূরণ না হলে স্বামী ওই স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবেন।

(مصنف عبد الرزاق : کتاب الطلاق، باب طلاق الحرۃ ، ৭/২৩৬ ، المجلس العلمی الھند) ”عن ابن جريج، والثوري، عن يحيى بن سعيد، عن ابن المسيب قال: «الطلاق بالرجال، والعدة بالنساء.”

(رد المحتار : كتاب الطلاق ، باب التفويض- ৩/৩১৪، المكتبة الشاملة ) [بَابُ تَفْوِيضِ الطَّلَاقِ] أَيْ تَفْوِيضُهُ لِلزَّوْجَةِ أَوْ غَيْرِهَا صَرِيحًا كَانَ التَّفْوِيضُ أَوْ كِنَايَةً، يُقَالُ: فَوَّضَ لَهُ الْأَمْرَ: أَيْ رَدَّهُ إلَيْهِ حَمَوِيٌّ، فَالْكِنَايَةُ قَوْلُهُ اخْتَارِي أَوْ أَمْرُكِ بِيَدِكِ

(وفيه أيضاً: ৩/৩১৫ ، المكتبة الشاملة) (قَوْلُهُ قَالَ لَهَا اخْتَارِي) أَشَارَ بِعَدَمِ ذِكْرِ قَبُولِهَا إلَى أَنَّهُ تَمْلِيكٌ يَتِمُّ بِالْمُمَلِّكِ وَحْدَهُ فَلَوْ رَجَعَ قَبْلَ انْقِضَاءِ الْمَجْلِسِ لَمْ يَصِحَّ، وَقَيَّدَ بِاقْتِصَارِهِ عَلَى التَّخْيِيرِ الْمُطْلَقِ لِأَنَّهُ لَوْ قَالَ لَهَا اخْتَارِي الطَّلَاقَ فَقَالَتْ اخْتَرْتُ الطَّلَاقَ فَهِيَ وَاحِدَةٌ رَجْعِيَّةٌ لِأَنَّهُ لَمَّا صَرَّحَ بِالطَّلَاقِ كَانَ التَّخْيِيرُ بَيْنَ الْإِتْيَانِ بِالرَّجْعِيِّ وَتَرْكِهِ ط عَنْ الْبَحْرِ

(مرقاة المفاتيح: کتاب النکاح، باب الطلاق و الخلع، ৫/২১৪৩ ، دار الفکر)

ثم قال: ولو تم أمر ما رواه كان المراد به أن قيام الطلاق بالرجال؛ لأنه لو كان احتمالا للفظ مساويا لتأيد بما رويناه، فكيف وهو المتبادر إلى الفهم من ذلك اللفظ، كما في قولهم: الملك بالرجال، وفي سنن ابن ماجه من طريق ابن لهيعة عن ابن عباس «جاء النبي – صلى الله عليه وسلم – رجل فقال: يا رسول الله سيدي زوجني أمته وهو يريد أن يفرق بيني وبينها، فصعد النبي – صلى الله عليه وسلم – المنبر فقال: يا أيها الناس ما بال أحدكم يزوج عبده من أمته ثم يريد أن يفرق بينهما إنما الطلاق لمن أخذ بالساق» ورواه الدارقطني أيضا من غيرها.”

সূত্র: মুসলিম বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীর সাজা ১০০ বেত্রাঘাত

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীর সাজা ১০০ বেত্রাঘাত

বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?

বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?

আরও পড়ুন

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

ওয়ারেন্টির নামে অতিরিক্ত টাকা নিয়ে নতুন পণ্য দেওয়ার চুক্তি কি জায়েজ?

ওয়ারেন্টির নামে অতিরিক্ত টাকা নিয়ে নতুন পণ্য দেওয়ার চুক্তি কি জায়েজ?

পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা কি জায়েজ?

পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা কি জায়েজ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম