Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

ছবি: সংগৃহীত

Advertisement

বিয়ের তিন বছর পার হলেও সন্তান না হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি বলেছেন, শুধু সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন।

এক প্রশ্নের জবাবে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকার পরও কোনো নারী সন্তান ধারণে সক্ষম না হলে কিংবা কোনো পুরুষের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান না হলে, এর জন্য কাউকে দায়ী করা যায় না। এটি আল্লাহর ইচ্ছার বিষয়।

পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।

মুফতি সাইদুজ্জামান বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধু স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না— এ অজুহাতে তাকে তালাক দেওয়া সমীচীন নয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।


সন্তান লাভের জন্য কয়েকটি দোয়া পড়ার পরামর্শও দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে, ‘রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন’। এর অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না। তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।

আরেকটি দোয়া হলো, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া’। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

তিনি আরও বলেন, সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিতসহ বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। তাই হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ ও সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন তিনি।

শুধু সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেননি এই মুফতি। তার মতে, দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন নিশ্চয়তা নেই। যাকে বিয়ে করা হচ্ছে, তিনিও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি আগে সন্তান হয়েছে, এমন নারীর দ্বিতীয় বিয়ের পরও সন্তান না হওয়ার ঘটনা রয়েছে।

তবে শরিয়তের সীমারেখা মেনে চলার সক্ষমতা থাকলে এবং শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে শুধু সন্তান লাভকে বিয়ের একমাত্র ভিত্তি না করে শরিয়তসম্মত প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার কথা বলেন।

একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখার বিষয়েও সতর্ক করেছেন মুফতি সাইদুজ্জামান। এ প্রসঙ্গে তিনি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে কনে ২৫ হাজার কোটি রুপির উত্তরাধিকারী, আর বর...?

রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীর সাজা ১০০ বেত্রাঘাত

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীর সাজা ১০০ বেত্রাঘাত

আরও পড়ুন

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম