Logo
Logo
×

Advertisement

রাজধানী

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

ছবি: সংগৃহীত

Advertisement

শীতের আগাম সবজিতে ভরে উঠতে শুরু করেছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ। এর প্রভাব পড়তে শুরু করেছে দামে। গত কয়েক দিনের তুলনায় কমেছে বেশ কিছু সবজির দাম। বিশেষ করে ফুলকপি, মুলা, কাঁচা মরিচ ও নতুন আলুর দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে নতুন দেশি টমেটো ও আলুর দাম এখনো চড়া।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বানানী, যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সবজির বাজার ও কুড়িলের এলাকার কুড়াতলী কাচাঁ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কুড়াতলী কাচাঁ বাজার কিনতে আসা নাঈমুর রহমান মাঝারি আকারের একটি ফুলকপি ও আধা কেজি শিম কিনেছেন ৬৫ টাকায়। এর মধ্যে ফুলকপির দাম ৩৫ টাকা এবং শিমের দাম ৩০ টাকা।  এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন টমেটোর কেজি ১৪০ টাকা এবং নতুন আলু ১২০ টাকা। তবে শীতের অনেক সবজির দাম আগের চেয়ে কিছুটা কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বর্তমানে বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এসব সবজির দাম ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অবশ্য একই সবজির দাম বাজারভেদে কিছুটা আলাদা। মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাঝারি আকারের ফুলকপি ৩৫ টাকায় পাওয়া গেলেও কুড়াতলী বাজারে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

বনানীর মার্কেটের সবজি বিক্রেতা আহাদ বলেন, তার দোকানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম আনায় সেগুলো আগেই বিক্রি হয়ে গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি পণ্যের দামও কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমে এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলুর সরবরাহ শুরু হওয়ায় এর দামও কমেছে। দেড় সপ্তাহ আগে নতুন আলুর কেজি ১৫০ থেকে ১৬০ টাকা থাকলেও এখন পাওয়া যাচ্ছে ১২০ টাকায়। তবে পুরোনো আলুর কেজি ২০ থেকে ২৫ টাকা।

কাঁচা মরিচের দামেও বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে প্রতি কেজি ১২০ টাকা থাকলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দামও কেজিতে ৬০ থেকে ৭০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে।


এদিকে বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। তবে দাম এখনো বেশি। প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও খুব বেশি পরিবর্তন নেই। প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

ডিসেম্বরে হতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

ডিসেম্বরে হতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

এই পদ্ধতি মেনে চললে শীতে এতটুকুও ঠোঁট ফাটবে না

এই পদ্ধতি মেনে চললে শীতে এতটুকুও ঠোঁট ফাটবে না

আরও পড়ুন

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

শীতের আগমনী বার্তা: দাম কমেছে যেসব সবজির

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম