Logo
Logo
×

Advertisement

রাজধানী

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় ঘুরে ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা চীনা নাগরিকদের আর দেখা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এসব নাগরিক উত্তরার অলিগলি, বাজার ও আবাসিক এলাকার দৃশ্য ধারণ করে সেগুলো নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। কোনো কোনো ভিডিওতে উত্তরার এলাকাকে নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পর তাদের তৎপরতা অনেকটাই কমে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকায় গিয়ে চীনা নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে তাদের এলাকায় এসব বিদেশি নাগরিকের আনাগোনা চোখে পড়ছে না।

এর আগে উত্তরায় চীনা নাগরিকদের ভিডিও ধারণ ও মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর পুলিশি নজরদারি জোরদার করা হয়। উত্তর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে। বিদেশি নাগরিকদের চলাফেরা পর্যবেক্ষণের পাশাপাশি তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করা হয়েছে। পর্যটক ভিসায় এসে কী ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, কয়েকজন চীনা নাগরিক উত্তরার বিভিন্ন এলাকার ভিডিও ধারণ করে সেগুলোতে অবমাননাকর মন্তব্য করেছেন। মিয়ানমিয়ান নামের এক ভিডিওধারী টেকপাড়াকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেন। সেখানকার বাড়িঘর নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি। অন্যদিকে ওয়াং ওয়েই নামের আরেকজন চায়ের স্বাদ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

এসব ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও ডুইনে প্রকাশ করা হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, বিদেশি নাগরিকেরা কেন এভাবে আবাসিক এলাকার মানুষের ব্যক্তিগত জীবন ও পরিবেশের ভিডিও ধারণ করছেন।

এদিকে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরেও এসেছে। গত ১০ নভেম্বর মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্য একটি দেশে অবস্থান করে কোনো দেশের ভাবমূর্তি ভুলভাবে তুলে ধরা দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, আগে উত্তরার বিভিন্ন এলাকায় নিয়মিত এসব ভিডিওধারীকে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাদের উপস্থিতি কমেছে। পুলিশি নজরদারি বাড়ার পর তারা এলাকা ছেড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

সোনিয়ার তাড়ায় পালালেন জ্যোতিষী, বলে গেলেন রাজীব গান্ধীর ভবিষ্যৎ

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

আরও পড়ুন

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন শিক্ষা সচিব

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন শিক্ষা সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম