Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেফতার হন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গুলশান থানা পুলিশের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। তার বাবার নাম আবুল মজিদ মোল্লা।

চাকরিচ্যুত হওয়ার পর থেকেই আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত বলেও দাবি করতেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে প্রচার করতেন আসাদুল। এই পরিচয় ব্যবহার করে চাকরি, বদলি ও পদোন্নতি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

এমনকি মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, বুধবার রাতে গুলশান থানা পুলিশের সহায়তায় প্রতারক আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন ভয়ংকর প্রতারক। তার বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে পাবনায় আনা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

ফেসবুকে অশালীন মন্তব্য আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

আরও পড়ুন

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম