Logo
Logo
×

Advertisement

জাতীয়

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি

Advertisement

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন তারা। গত ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় আনার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। ফলে সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন ইউনিয়ন পরিষদের এসব কর্মকর্তা।

তবে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের জারি করা নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নির্ধারণ করতে হবে। সে অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকেই তাদের নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নির্ধারণে জাতীয় বেতন স্কেল অনুসরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো। একই সঙ্গে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ ও পরিশোধের কার্যক্রম সম্পন্ন করা হবে।

তবে নির্দেশনায় নতুন বেতন স্কেলে তাদের নির্দিষ্ট বেতন কত হবে, সে বিষয়ে কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বরের এসআরও অনুসরণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

শাহে আলমের ব্যাখ্যা ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম