নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীরা কীভাবে শ্রান্তি ও বিনোদন ভাতা পাবেন, সে বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রকাশ করেছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী, একজন কর্মকর্তা বা কর্মচারী যে মাসে বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তার প্রাপ্য মূল বেতনের সমান টাকাই ভাতা হিসেবে হাতে পাবেন।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ নির্দেশনা কার্যকর থাকবে।
তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারণ করা হবে।
অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


