Logo
Logo
×

Advertisement

জাতীয়

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

সংগৃহীত

Advertisement

নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বিষয় হলো সরকারি চাকরিজীবীদের ভাতা কীভাবে ঠিক হবে। প্রজ্ঞাপনটি ১৯ অক্টোবর জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিছু ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে আছে। এই ভাতাগুলো মূল বেতনের শতাংশ ধরে দেওয়া হয়। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এসব ভাতা ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন ধরে হিসাব হবে। সেই হিসাব ধরেই ভাতা দেওয়া হবে।

প্রজ্ঞাপন অনুসারে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পেয়ে থাকেন যা ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশের আওতায় নেই, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা তা পাবেন ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনের ভিত্তিতে।

দীর্ঘ ১১ বছরের ব্যবধানে গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে মোট তিনটি ধাপে এই মূল বেতন কার্যকর হবে। গত ৩০ জুন ২০২৬ তারিখে বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে বেতন সমন্বয় করা হবে।

তবে এই পে স্কেল আদেশের আওতার বাইরে থাকা ভাতাগুলোকে এই হিসাবে আনা হচ্ছে না। যার ফলে সেসব ভাতা পুরোনো বেতনের হিসাবেই দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে

নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

পে-স্কেলের দাবিতে কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

পে-স্কেলের দাবিতে কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে কী বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে কী বলছে মন্ত্রণালয়

আরও পড়ুন

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ঐতিহাসিক জানালেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ঐতিহাসিক জানালেন ভূমিমন্ত্রী

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম