Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাটে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং তার সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেফতার। ছবি: যুগান্তর

Advertisement

জয়পুরহাটে পিকনিকের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং তার সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারদের স্বজনরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা নাশকতার উদ্দেশে নয়, কেবল পিকনিক করতেই সেখানে জড়ো হয়েছিলেন।

পুলিশের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেফতাররা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়।

গ্রেফতারদের মধ্যে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। এ ছাড়া গ্রেফতারদের মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন বলে জানা গেছে।  

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল জব্দ করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আরও পড়ুন

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেলে ধাক্কা, শিশু ও নারীসহ নিহত ৩

গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেলে ধাক্কা, শিশু ও নারীসহ নিহত ৩

কুবি ছাত্রীকে ধর্ষণের পর মা-মেয়েকে হত্যা, কবিরাজের মৃত্যুদণ্ড

কুবি ছাত্রীকে ধর্ষণের পর মা-মেয়েকে হত্যা, কবিরাজের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম