Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ছবি: সংগৃহীত

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাটে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ঘুসিতে আহত হয়ে এক চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি ভাতিজা, তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মামলার প্রধান আসামি ইব্রাহিম সরদার (২৫), তার বাবা সুরুজ মিয়া সরদার (৫০) ও মা সেলিনা বেগম (৪৫)। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম ওসমান সরদার (৫৮)। তিনি গোসাইরহাট উপজেলার খাটরা গ্রামের মৃত দুলা মিয়া সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে খাটরা গ্রামে জমির সীমানা নির্ধারণ নিয়ে ওসমান সরদারের সঙ্গে তার ছোট ভাই সুরুজ মিয়া সরদার, সুরুজের স্ত্রী সেলিনা বেগম এবং তাদের দুই ছেলে ইব্রাহিম ও ইছাহাকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইব্রাহিম তার চাচা ওসমান সরদারের নাকে ঘুসি মারেন। এতে তার নাক ফেটে গুরুতর জখম হয়।


পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ওসমানকে। চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কয়েক দিন পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে গোসাইরহাট থানায় হত্যা মামলা করেন। 

ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ওসমান সরদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫

অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

আদাবরে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আদাবরে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আরও পড়ুন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ডিএনসির ২ সিপাহী

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ডিএনসির ২ সিপাহী

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম