Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লাজুড়ে জেলা পুলিশের এক রাতের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতা রোধে জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে নাশকতামূলক বা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্য পুরো জেলাজুড়ে একযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন এবং সদর দক্ষিণ মডেল থানায় ৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া বুড়িচং থানায় ৮ জন, চৌদ্দগ্রাম ও লাকসাম ও লালমাই থানায় ৭ জন করে; চান্দিনা, নাঙ্গলকোট ও দেবিদ্বার থানায় ৬ জন করে; বরুড়া, তিতাস ও মুরাদনগর থানায় ৪ জন করে; ব্রাহ্মণপাড়া ও হোমনা থানায় ৩ জন করে; মনোহরগঞ্জ থানায় ২ জন; মেঘনা ও বাঙ্গরাবাজার থানায় ১ জন করে এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ৩ জনসহ সর্বমোট ১০৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩ কর্মী গ্রেফতার

অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫

অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫

আদাবরে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আদাবরে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

আরও পড়ুন

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম