Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় প্রকাশ্যে এক বেকারির ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই করেছে তিন দুর্বৃত্ত। ব্যস্ত মহাসড়কে বহু পথচারীর উপস্থিতিতে সংঘটিত এ ঘটনার একটি ড্যাশক্যাম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তারগাছ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি বেকারির ডেলিভারি ভ্যান নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন চালক। এ সময় হঠাৎ তিন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে। এরপর মুহূর্তের মধ্যেই জোরপূর্বক তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার সময় আশপাশে অনেক পথচারী ও একজন নিরাপত্তারক্ষীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কেউ ভুক্তভোগীর সহায়তায় এগিয়ে আসেননি। একটি ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামের ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। এতে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের চেহারাও স্পষ্ট দেখা গেছে।

ভিডিওটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি লেখেন, ‘৯ নভেম্বর রাত ১০টার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় বহু পথচারীর সামনেই একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তিন দুর্বৃত্ত... এ ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।’

জনবহুল মহাসড়কে প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ড্যাশক্যামের ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি মহাসড়কে পথচারী, পরিবহণশ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একটি দল মাঠে কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

মাদককারবারিদের হাতে জিম্মি এলাকাবাসী, সন্ধ্যায় বসে মাদকের হাট

মাদককারবারিদের হাতে জিম্মি এলাকাবাসী, সন্ধ্যায় বসে মাদকের হাট

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

আরও পড়ুন

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম