Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদককারবারিদের হাতে জিম্মি এলাকাবাসী, সন্ধ্যায় বসে মাদকের হাট

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

মাদককারবারিদের হাতে জিম্মি এলাকাবাসী, সন্ধ্যায় বসে মাদকের হাট

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ মাদককারবারিদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। প্রতিদিন সন্ধ্যার পর বসে মাদক কেনাবেচার হাট। প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয় স্থানীয়দের।

মাদকসেবী ও কারবারিদের উৎপাত ও নানা ধরনের হুমকির কারণে এ বিষয়ে কেউ মুখ খুলতেও পারেন না। তাদের হামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে মাদককারবারিদের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের হাত রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী বেশ কয়েকজন চিহ্নিত কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেও টাকা দিয়ে ম্যানেজ করার অভিযোগ করেছেন স্থানীয়রা। মাঝে মাঝে গ্রেফতার করে জেলে দিলেও কয়েক দিন পর জামিনে তারা ছাড়া পেয়ে যায়। জেল থেকে বের হয়ে আবারও দ্বিগুণ শক্তি ও সাহস নিয়ে মাদক ব্যবসায় জড়ায় এসব চিহ্নিত কারবারি।

স্থানীয় লোকজনের অভিযোগ, বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর, বোয়ালী বাজার ও বান্ধর মার্কেটসহ আশপাশের কয়েকটি গ্রাম এখন মাদক কেনাবেচার উন্মুক্ত বাজারে পরিণত হয়েছে। দিনদুপুরে মদ, গাঁজা ও ইয়াবাসহ নানা ধরনের মাদকের ছড়াছড়ি।

সম্প্রতি জসীমউদ্দিন নামে এক চিহ্নিত মাদককারবারিকে রঘুনাথপুর বাজারে মাদকসহ আটক করেন উত্তেজিত স্থানীয় জনতা। তাকে উত্তম-মাধ্যম দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের কাছে হস্তান্তর করে তারা। কিছুদিন পর সে জেল খেটে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

জসীমের সঙ্গে রঘুনাথপুর এলাকার জোরান পাল ও দুলাল পাল নামে আরও দুজন চিহ্নিত মাদককারবারি বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে নিজস্ব সোর্সের মাধ্যমে মাদক নিয়ে এসে এলাকায় বিক্রি করে বলে সেসময় জসীম স্থানীয়দের জানায়। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ বা টুঁ শব্দ করলেই তাদের নানাভাবে লাঞ্ছিত করা হয় বা তাদের ওপর হামলা চালানো হয়।

বর্তমানে এই দুজন টপ মাদককারবারি হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। মাদকের টাকায় অল্পদিনেই তারা গাড়ি, বাড়ি ও ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। এলাকাবাসী তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে।

মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে এলাকাবাসী গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী মাদকবিরোধী সংগঠন ‘সচেতন তরুণ ছাত্র জনতা’। তারা বিভিন্ন মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

এ সংগঠনের সদস্য সোহেল রানা জানান, আমাদের এলাকাটিতে মাদকের ছড়াছড়ি। আমরা অনেককে হাতেনাতে ধরেছি। থানা ও পুলিশ ফাঁড়িকে অবহিত করেছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

তিনি আরও জানান, এখানে ৪০ থেকে ৫০ জন চিহ্নিত মাদককারবারি রয়েছে। এদের মধ্যে নারীরাও কারবারে জড়িয়ে পড়ছে। আমরা কোনোভাবেই তাদের সঙ্গে পারছি না। তাদের নেটওয়ার্ক অনেক বড়।

বোয়ালী ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বার তাহমিনা আক্তার জানান, অনেক চেষ্টা করেছি মাদককারবারিদের দমন করতে। তাদের ধরে পুলিশে দিলেও কয়েক দিন পর ছাড়া পেয়ে যায়। তারা কাউকেই ভয় পায় না। তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তারা আমাদের টার্গেট করে। তাদের হাতে পুরো ইউনিয়নবাসী জিম্মি হয়ে পড়েছে।

রঘুনাথপুর এলাকার লিয়াকত হোসেন জানান, মাদকের ছোঁয়ায় এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা সকাল-সন্ধ্যায় মাদক কেনাবেচা করে, সেবন করে। জোরান পাল ও দুলাল পাল নামে দুই মাদককারবারি এখন আমাদের এলাকার ত্রাস হিসেবে পরিচিত।

প্রতিদিনই সন্ধ্যার পর তারা বিভিন্ন জায়গায় আড্ডা বসায়। তাদের কেউ বাধা দিতে গেলে মারধর ও আক্রমণ করে। এলাকার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

মাদকের ছড়াছড়ি ও মাদককারবারিদের উৎপাতের কথা স্বীকার করে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন বলেন, আমরা প্রায়ই অভিযান পরিচালনা করছি। অনেককে ধরে জেলে দিচ্ছি। এলাকাবাসী পুলিশকে বেশ সহযোগিতা করে থাকেন। মাদককারবারিদের ধরতে ও নিয়ন্ত্রণ করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

আরও পড়ুন

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

ভারত থেকে আনা ১৮টি রেলকোচের ট্রায়াল রান শুরু

ভারত থেকে আনা ১৮টি রেলকোচের ট্রায়াল রান শুরু

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

দ্বিতীয় স্বামীর গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ভাইরাল, বিচার দাবি স্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম