Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজু নামে এক বন্দিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাজু ‘আত্মহত্যা’ করেছেন।

নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার আয়নাল হকের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে রাজুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন সংশ্লিষ্টরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। যদি তা হয়ে থাকে, তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারাগার সূত্র।

এদিকে ময়নাতদন্তের জন্য রাজুর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

আরও পড়ুন

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম