Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

গ্রেফতার মো. সোহেল মিয়া (৪২)।

Advertisement

গাজীপুর মহানগরীর পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে মারধর, টাকা-পয়সা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পূবাইল থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের সাবেক দুই নারী কর্মী ভালো বেতনে অন্য প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মাজুখান এলাকার এক ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে চা-নাশতা খাওয়ার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী আরও কয়েকজন ওই বাসায় প্রবেশ করেন। পরে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটকে রেখে মারধর করা হয়। পরে তার স্ত্রীর কাছে টাকা দাবি করা হয়। টাকা আদায় করতে না পেরে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা, বিকাশের মাধ্যমে আরও ৩ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে নেওয়া হয়।

এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে একটি মোটরসাইকেল বিক্রি করেছেন মর্মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং ভিডিও ধারণ করা হয়। পরে মোটরসাইকেলটি নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ ঘটনায় পূবাইল থানায় নিয়মিত মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি মো. সোহেল মিয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতার সোহেল মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আধকানী জালালাপুর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি পূবাইলের মাজুখান এলাকায় এক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পূবাইল থানার ওসি মো. আতিকুর রহমান জানান, অভিযানে একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদককারবারিদের হাতে জিম্মি এলাকাবাসী, সন্ধ্যায় বসে মাদকের হাট

মাদককারবারিদের হাতে জিম্মি এলাকাবাসী, সন্ধ্যায় বসে মাদকের হাট

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

আরও পড়ুন

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পাল্টাপাল্টি কর্মসূচি, দেবিদ্বার বিএনপির সদস্য সচিব বহিষ্কার

পাল্টাপাল্টি কর্মসূচি, দেবিদ্বার বিএনপির সদস্য সচিব বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম