Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

এ সময় নগদ ৫০ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement

মাগুরায় একটি বাড়িতে বিএনপি নেতাদের ছবি সাজিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ওই বাড়িটিকে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের আদলে সাজিয়ে নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) সদর থানার এসআই মঞ্জুরুল বাদী হয়ে একটি মামলা করেছেন।

মাগুরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বাড়িটির একটি কক্ষে বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছিল। ওই কক্ষেই নিয়মিত জুয়ার আসর বসাতেন বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন।

রোববার দিনগত রাতে মাগুরা সদর থানা পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। এ সময় নগদ ৫০ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, এমন কোনো ঘটনার খবর জানা নেই। তবে অনৈতিক সুবিধা আদায়ে কেউ নেতা-নেত্রীদের ছবি যথেচ্ছ ব্যবহার করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

মাগুরা সদর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার

থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৪১

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৪১

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আরও পড়ুন

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম